পুরানো সংখ্যা খোঁজ করুন »
  • #টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন#রানার দুই আত্মীয় আটক#রানাকে গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশ#রাজশাহীর মার্কেটে ফাটল, বন্ধ ঘোষণা#
  • ► সংবাদদাতা নিয়োগ : গাজীপুর নিউজ ডটকম -এ দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ করা হচ্ছে। আগ্রহীরা যোগাযোগ করুণ।
0

গাজীপুর পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা

গাজীপুর নিউজ ডেস্ক : গাজীপুর পৌরসভার ২০১১-১২ অর্থ বছরের বাজেট ৩০ জুলাই বৃহস্পতিবার পৌরসভার মিলনায়তনে উত্থাপন করেন পৌরসভার বিদায়ী ভারপ্রাপ্ত মেয়র মোঃ আব্দুল করিম। নতুন করারোপ না করে পূর্ববর্তী অর্থ বছরের চেয়ে দ্বিগুণ আকারের ৫৪ কোটি ৩৫ লাখ ৬৮ হাজার ৯শ’ ৭৪ টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেট বিবরণীতে প্রাপ্ত তথ্যে আয়ের খাতে সবচে’ বেশি ধরা হয়েছে বিশ্ব ব্যাংক ও দাতাগোষ্ঠির সহায়তায় পরিচালিত প্রকল্পসমূহ থেকে। এখাতে আয় ধরা হয়েছে ২৩ কোটি টাকা। অপরদিকে ব্যয় বিবরণীতে সর্বোচ্চ ২০ কোটি টাকা ধরা হয়েছে রাস্তা ও ড্রেন মেরামতসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য। বাজেট অনুষ্ঠানে পৌরসভার টিএলসিসির সদস্যবৃন্দ, সংবাদকর্মী ও অন্যান্য অতিথিগণ ঘোষিত বাজেটের ওপর আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ আকবর হোসেন, সচিব মোঃ আবুল বাশার, কাউন্সিলরবৃন্দসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি গাজীপুরকে সিটি করপোরেশনে উন্নীত করার সরকারি প্রজ্ঞাপনের ফলে এটিই হচ্ছে গাজীপুর পৌরসভার সর্বশেষ বাজেট

Filed in: গাজীপুর জেলার খবর, জাতীয়, সদর উপজেলা
☼ Provided By  websbd.net  » System   Designed by HELAL .Information- E-mail :- helalinfo@gmail.com