পুরানো সংখ্যা খোঁজ করুন »
  • #টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন#রানার দুই আত্মীয় আটক#রানাকে গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশ#রাজশাহীর মার্কেটে ফাটল, বন্ধ ঘোষণা#
  • ► সংবাদদাতা নিয়োগ : গাজীপুর নিউজ ডটকম -এ দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ করা হচ্ছে। আগ্রহীরা যোগাযোগ করুণ।
0

কালীগঞ্জে মাওলানা এম.এ ছালাম (রহঃ) স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

গাজীপুর নিউজ, কালীগঞ্জ (গাজীপুর), ৩০ সেপ্টেম্বর : শুক্রবার বিকেলে গাজীপুর জেলার কালীগঞ্জ প্রেসক্লাবে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের প্রাক্তন সহ-সভাপতি ও দূর্বাটি মদিনাতুল উলুম আলীয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপ্যাল আলহাজ মাওলানা এম এ ছালাম (রহঃ)এর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাওলানা মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন- কালীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আল-আমিন দেওয়ান আবিদী, সহ-সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, আলহাজ মাওলানা এম এ ছালাম (রহঃ) ইসলামী শিক্ষা প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখে চির স্মরণীয় হয়ে আছেন। ছাড়াও তিনি এ দেশে বহু ধর্মীয়, সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। তিনি ছিলেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, দেশবরেণ্য একজন স্বনামধন্য ও বুজুর্গ ব্যক্তিত্ব। ঞ্জান, দক্ষতা, অভিঞ্জতা ও পান্ডিত্যের বিচার সমসাময়িক আলেমের চেয়ে তিনি ছিলেন অতুলনীয়। তিনি একাধারে ছিলেন একজন শিক্ষক, লেখক, গবেষক, খতিব ও ইসলাম প্রচারক। তিনি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের প্রাক্তন সহ-সভাপতি, দূর্বাটি মদিনাতুল উলুম আলীয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপ্যাল, দূর্বাটি দারুচ্ছুন্নাত এতিমখানার প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি ছিলেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কালীগঞ্জ উপজেলা সভাপতি ও প্রেসক্লাবের নির্ব হী সদস্য আলহাজ মোঃ নুরুল আলম আকন্দ, সহ-সভাপতি একেএম শরীফ হোসেন, মোঃ জহিরুল ইসলাম, মোঃ মোয়াজ্জেম হোসেন রাসেল ও মোঃ হেলাল উদ্দিন খান। পরিশেষে আলহাজ মাওলানা এম এ ছালাম (রহঃ)’র মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অপর দিকে আজ শুক্রবার কালীগঞ্জের ঐতিহ্যবাহী দূর্বাটি মদিনাতুল উলুম আলীয়া মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার সাবেক প্রিন্সিপ্যাল ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের প্রাক্তন সহ-সভাপতি আলহাজ মাওলানা এম এ ছালাম (রহঃ)এর ১০ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের মুসলি সাধারণ অংশগ্রহণ করেন।

Filed in: কালিগঞ্জ উপজেলা, গাজীপুর জেলার খবর
☼ Provided By  websbd.net  » System   Designed by HELAL .Information- E-mail :- helalinfo@gmail.com