পুরানো সংখ্যা খোঁজ করুন »
  • #টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন#রানার দুই আত্মীয় আটক#রানাকে গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশ#রাজশাহীর মার্কেটে ফাটল, বন্ধ ঘোষণা#
  • ► সংবাদদাতা নিয়োগ : গাজীপুর নিউজ ডটকম -এ দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ করা হচ্ছে। আগ্রহীরা যোগাযোগ করুণ।
0

মেসির সামনে হ্যাটট্রিকের হাতছানি

গাজীপুর নিউজ স্পোর্টস ডেস্ক, ঢাকা (৯ জানুয়ারি) : সোমবার সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠেয় ‘ফিফা ব্যালন ডি’ওর ২০১১’র আসরে হ্যাটট্রিকের হাতছানি লিওনেল মেসির সামনে। সোমবার সতীর্থ জাভি হার্নান্দেজ এবং রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে হারাতে পারলেই ‘ফিফা ব্যালন ডি’ওর’র হ্যাট্রিক পূর্ণ হবে তার।
এরআগে দু’বারের বেশি ফিফা বর্ষসেরা হয়েছেন মাত্র দু’জন। তাদের একজন হচ্ছেন ফ্রান্সের জিনেদিন জিদান এবং অপরজন হলেন ব্রাজিলের রোনাল্ডো লুইজি নাজারিও ডিলিমা। তবে এদের কেউই পরপর তিনবার পুরস্কারটি জিততে পারেননি। সেদিক থেকে আজ জিতলে তাদের দু’জনকেই ছাড়িয়ে যাবেন মেসি।
গেল মৌসুমে ৫৫ ম্যাচে ৫৩ টি গোল করেন লিও আর সতীর্থদের দিয়ে করান ২৪টি গোল। তার ক্লাব বার্সেলোনাকে জিততে সহায়তা করেন লা লিগা, ইউয়েফা চ্যাম্পিয়নস লীগ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপসহ পাঁচ পাঁচটি শিরোপা।
জাতীয়দল আর্জেন্টিনার অধিনায়ক নির্বাচিত হন এবং দেশের হয়ে ব্যক্তিগত গোলখরা কাটাতে সমর্থ হন গেল বছরেই। ১৯৪ গোল করে তার বার্সেলোনার সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় দ্বিতীয়স্থানে উঠে আসেন মেসি। জাভি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে হারিয়ে ‘ইউয়েফা বেস্ট প্লেয়ার ইন ইউরোপ’ এর খেতাবটি জেতেন তিনি।
মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডো ৫৪ ম্যাচে করেন ৫৩ গোল, এক মৌসুমে সর্বোচ্চ ৪০ গোল করে লা লিগায় গড়েন নতুন রেকর্ড। তবে তার খেলার খুব একটা প্রভাব পড়েনি দল রিয়াল মাদ্রিদের খেলায়। কেবল কোপা দেল রে জিতেই সন্তষ্ট থাকতে হয় তাদের।
মেসি যদি বার্সেলোনার প্রাণ হন জাভি হচ্ছেন তার নীরব কম্পন। মেসি-রোনাল্ডোর মতো মাঠে ততটা সরব না থাকলেও খেলার ভিত গড়ে তোলার কাজটা তিনি করে যান ঠিকই। তবুও মাঝে মাঝে মাঠে তার ছিঁটেফোঁটা দেখা যায়। গোল করার পাশাপাশি গেল মৌসুমে তিনি গোল করিয়েছেন মোট ১৪টি।
কোচ (৩৩%), জাতীয় দলের অধিনায়ক (৩৩%) এবং বাছাইকৃত ক’জন ক্রীড়া সাংবাদিকদের (৩৩%) ভোটের ওপর ভিত্তি করে দেয়া ‘ব্যালন ডি’ওর’ পুরস্কারের ঘোষনার অপেক্ষায় রয়েছে পুরো ফুটবল বিশ্ব।

Filed in: খেলাধুলা
☼ Provided By  websbd.net  » System   Designed by HELAL .Information- E-mail :- helalinfo@gmail.com