গাজীপুর নিউজ ডটকম, হবিগঞ্জ (৩১ জানুয়ারি) : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ফুলিতলী বাজার এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে।
হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে তারা মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, রাত নয়টার দিকে সিলেট থেকে বিআরটিসি পরিবহণের একটি বাস ভৈরব যাওয়ার পথে ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো দুজন।
আহতদের উদ্ধার করে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ফরিদ আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান পরিচালনা করছে।
0

