পুরানো সংখ্যা খোঁজ করুন »
  • #টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন#রানার দুই আত্মীয় আটক#রানাকে গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশ#রাজশাহীর মার্কেটে ফাটল, বন্ধ ঘোষণা#
  • ► সংবাদদাতা নিয়োগ : গাজীপুর নিউজ ডটকম -এ দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ করা হচ্ছে। আগ্রহীরা যোগাযোগ করুণ।
0

ডিএসইর পরিচালক পদে নির্বাচনে সবাই অনাপত্তি পেলেন এসইসির

গাজীপুর নিউজ ডটকম, ঢাকা (১৪ ফেব্রুয়ারি) : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশগ্রহণের জন্য আবেদন করা ১০ প্রার্থীকেই অনাপত্তিপত্র দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
মঙ্গলবার এসইসির নিয়মিত কমিশন সভায় এ অনাপত্তি দেয়ার সিদ্ধামত্ম নেয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।
অনাপত্তিপ্রাপ্ত প্রার্থীরা হচ্ছেন ডিএসইর সাবেক সভাপতি আব্দুল হক, শাহাবুল হক বুলবুল, কাজী ফিরোজ রশিদ, মো: শাহজান, শরীফ আনোয়ার হোসেন, মো. হানিফ ভূঁইয়া, মো. ফখরুল ইসলাম, হাবিব আবুল মোক্তার, মো. সাজেদুল ইসলাম এবং মো. হেমনাজ মান্নান ইমন।
আগামী ১১ মার্চ এই পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হবে।
কমিশন সূত্রে জানা যায়, প্রার্থী বাছায়ের ক্ষেত্রে ঘটে যাওয়া বাজারের কারসাজিতে কেউ কোনোভাবে সম্পৃক্ত ছিল কিনা তা খতিয়ে দেখা হয়েছে। ১০ প্রার্থীর  এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় কোনো রকম বাছবিচার ছাড়াই মঙ্গলবার কমিশন এ অনাপত্তি পত্র দিল।
উল্লেখ্য, গত  ১ ফেব্রুয়ারি এসইসিতে এই ১০ প্রার্থীর অনাপত্তির আবেদন জমা দেয়া হয়।

Filed in: অর্থনীতি
☼ Provided By  websbd.net  » System   Designed by HELAL .Information- E-mail :- helalinfo@gmail.com