গাজীপুর নিউজ ডটকম, ঢাকা (১৩ এপ্রিল) : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী কাজী ফিরোজ রশীদকে নোটিশ পাঠিয়েছেন নির্বাচন কমিশন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে নোটিশের জবাবে দিতে বলা হয়েছে। ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান শুক্রবার এ নোটিশ পাঠান। ২৪ ঘণ্টার মধ্যে যথাযথ উত্তর না পেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
চিঠিতে জানতে চাওয়া হয়, ‘আপনি যদি নির্বাচনে প্রার্থী হন, তাহলে আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক কেন ব্যবস্থা নেওয়া হবে না।’ আগামী ২৪ ঘণ্টার মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। বৃহষ্পতিবার পার্টির এক কর্মসূচিতে কাজী ফিরোজ রশিদকে সম্ভাব্য প্রার্থী হিসাবে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে ভোট চেয়েছেন দলটির প্রধান। কাজী ফিরোজও প্রার্থী হওয়ার ইচ্ছা জানিয়েছেন।
প্রসঙ্গত, কাজী ফিরোজ রশীদ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা। তবে তিনি এখন পর্যন্ত মনোনয়নপত্র নেননি।
0
কাজী ফিরোজকে ইসির নোটিশ
Filed in: আজকের রাজধানী, রাজনীতি

