পুরানো সংখ্যা খোঁজ করুন »
  • #টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন#রানার দুই আত্মীয় আটক#রানাকে গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশ#রাজশাহীর মার্কেটে ফাটল, বন্ধ ঘোষণা#
  • ► সংবাদদাতা নিয়োগ : গাজীপুর নিউজ ডটকম -এ দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ করা হচ্ছে। আগ্রহীরা যোগাযোগ করুণ।
0

ইলিয়াসকে গুম করা ষড়যন্ত্রের অংশ : মওদুদ

গাজীপুর নিউজ ডটকম, ঢাকা (১৯ এপ্রিল) : বাংলাদেশের সকল নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আগামী রোববার হরতাল ডাকা হয়েছে। ইলিয়াস আলীর গুম হয়ে যাওয়া বাংলাদেশের রাজনীতিবিদদের শেষ করার ষড়যন্ত্রের একটি অংশ।

বৃহস্পতিবার বিকাল চারটায় জাতীয় প্রেসক্লাবে ভাষানী স্টাডি সার্কেল আয়োজিত রাজনীতির হাল-হকিকত: প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এসব কথা বলেন।

ভাষানী স্টাডি সার্কেলের পরিচালক সাদেক রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। উপস্থিত ছিলেন আইআরপিডিএস এর চেয়ারম্যান ড. দেওয়ান সাজ্জাদ, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ফাহিমা নাসরিন মুন্নী প্রমুখ।

ব্যারিস্টার মওদুদ বলেন, রেল মন্ত্রণালয়ের নিয়োগ বাণিজ্যকে কেন্দ্র করে ৩৫০ কোটি টাকার প্রজেক্ট হাতে নিয়েছিলো সরকার। সাত হাজার মানুষকে চাকরি দেয়ার কথা ছিলো। দেয়া হয়েছে মাত্র এক হাজার মানুষকে। বিভিন্ন খবরে প্রকাশিত তথ্য অনুযায়ী, এক এক জনের কাছ থেকে পাঁচ লাখ টাকা করে নেওয়া হয়ে থাকলেও ৫০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই দুর্নীতির সঙ্গে যে পুরো সরকার জড়িত, তা সুরঞ্জিত বাবুকে দপ্তরবিহীন মন্ত্রীত্ব দিয়ে সরকার তা প্রমাণ করেছে।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন দেশটা রাবণের আগুনে পুড়ছে। সুরঞ্জিত সেনগুপ্তকে পদত্যাগ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। কিন্তু তার আরো আগে পদত্যাগ করা উচিত ছিলো। এদিকে সুরঞ্জিত সেনগুপ্তকে দপ্তরবিহীন মন্ত্রীত্ব দিয়ে তার সম্মান ক্ষুণœ করা হয়েছে। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় তিনি ষড়যন্ত্রের শিকার।

ইলিয়াস আলীর গুম হয়ে যাওয়ার ঘটনা সম্পর্কে কাদের সিদ্দিকী বলেন ইলিয়াস আলীর গুম হয়ে যাওয়ার ঘটনা সরকারের জন্য লজ্জাজনক। যে সরকার মানুষের জান মালের হেফাজত করতে পারে না তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই। সরকার যদি ইলিয়াস আলীকে গুম করে থাকে তাহলে এখনি ক্ষমতা থেকে সরে দাড়ানো উচিৎ তা না হলে জনগণ সরকারকে ক্ষমতা থেকে নামাবে।

Filed in: আজকের রাজধানী, রাজনীতি
☼ Provided By  websbd.net  » System   Designed by HELAL .Information- E-mail :- helalinfo@gmail.com