পুরানো সংখ্যা খোঁজ করুন »
  • #টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন#রানার দুই আত্মীয় আটক#রানাকে গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশ#রাজশাহীর মার্কেটে ফাটল, বন্ধ ঘোষণা#
  • ► সংবাদদাতা নিয়োগ : গাজীপুর নিউজ ডটকম -এ দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ করা হচ্ছে। আগ্রহীরা যোগাযোগ করুণ।
0

ইলিয়াস আলী সরকারের কোনো সংস্থার কাছেই আছে : রিজভী

গাজীপুর নিউজ ডটকম, ঢাকা (২১ এপ্রিল) : ইলিয়াস আলী সরকারের কোনো সংস্থার কাছেই আছে’ দাবি করে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘টিপাইমুখ বাঁধসহ রাজনীতিতে সোচ্চার ভূমিকা রাখার জন্য সরকারই তাকে অপহরণ করেছে।’ শনিবার সকালে ইলিয়াস আলীর বাসায় তার পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে এসে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ‘ইলিয়াস আলীকে ফিরিয়ে না দিলে আমাদের কর্মসূচি কঠোর থেকে আরও কঠোর হবে।’

রিজভী জানান, আগামীতে হরতালের চেয়েও বড় কর্মসূচি আসতে পারে। সরকার জনমনে যে আতঙ্ক আর ক্ষোভ সৃষ্টি করেছে তার দায়ভার সরকারকেই নিতে হবে।’ এ সময় ইলিয়াস আলীর স্ত্রী হাসনা রুশদীর বলেন, ‘সরকারই ইলিয়াস আলীকে গুম করেছে, যদি সন্ত্রাসীরা গুম করতো তবে সরকার সন্ত্রাসীদের ধরতে পারতো।’ তিনি জানান, নিখোঁজ হওয়ার আগে ইলিয়াস জানিয়েছিলেন, তার নাম গোয়েন্দা সংস্থার তালিকায় রয়েছে। তাই তিনি পরিবারের সবাইকে সর্তক থাকার পরমর্শ দিয়েছিলেন।

Filed in: আজকের রাজধানী, ঢাকা, রাজনীতি
☼ Provided By  websbd.net  » System   Designed by HELAL .Information- E-mail :- helalinfo@gmail.com