পুরানো সংখ্যা খোঁজ করুন »
  • #টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন#রানার দুই আত্মীয় আটক#রানাকে গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশ#রাজশাহীর মার্কেটে ফাটল, বন্ধ ঘোষণা#
  • ► সংবাদদাতা নিয়োগ : গাজীপুর নিউজ ডটকম -এ দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ করা হচ্ছে। আগ্রহীরা যোগাযোগ করুণ।
0

গণতন্ত্র ‘গুমের’ ষড়যন্ত্র চলছে : মোশাররফ

গাজীপুর নিউজ ডটকম, ঢাকা (২৭ এপ্রিল) : এতদিন আকারে-ইঙ্গিতে বললেও বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যে স্পষ্ট হয়ে গেছে সরকারই ইলিয়াস আলীকে গুম করেছে বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, “সরকারই তাকে গুম করেছে এবং তাকে উদ্ধার করার দায়িত্বও সরকারের।”  শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসস) আয়োজিত গুম, হত্যা, অপহরণ এবং ইলিয়াস আলী সন্ধানের দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর আলম সিকদারের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খাইরুল কবির খোকন, ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গীতিকার গাজী মাযহারুল আনোয়ার প্রমুখ। খন্দকার মোশাররফ সৈয়দ আশরাফের বক্তব্যের রেফারেন্স দিয়ে বলেন, “সৈয়দ আশরাফ আপনি  প্রধানমন্ত্রীর ওপর চাপ সৃষ্টি করুন, যাতে ইলিয়াসকে জীবিত ফেরত দেয়া হয়।”

সরকারই ইলিয়াসকে গুম করেছে বলে অভিযোগ করে তিনি বলেন, “একটি পত্রিকায় বেরিয়েছে গুলশান জোনের একজন সাব-ইন্সপেক্টর দেখেছেন, সরকারের বিশেষ সিক্রেট বাহিনী ইলিয়াস আলীকে তুলে নিয়ে গেছে। এরপরও এই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার করা হয়েছে। এতে বোঝা যায় সরকারই তাকে তুলে নিয়ে গেছে।” সরকারের উদ্দেশ্যে মোশাররফ হোসেন বলেন, “অবিলম্বে ইলিয়াস আলীকে ফেরত দিন। অন্যথায় বেগম খালেদা জিয়ার দেয়া শনিবারের আলটিমেটামের পর আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেয়া হবে।”

তিনি বলেন, “সরকার ইলিয়াস আলীকে বের করার ব্যাপারে আওয়ামী লীগের নেতারা আন্তরিক হলেও প্রধানমন্ত্রীর চায় না ইলিয়াস আলী বের হয়ে আসুক।” মোশাররফ বলেন, “প্রধানমন্ত্রী একের পর এক যেভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন তাতে ইলিয়াস আলী নিখোঁজের তদন্ত ভিন্নখাতে প্রবাহিত করা হচ্ছে।”  অবিলম্বে তাকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফেরত দেয়া এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি জানিয়ে তিনি বলেন, “অন্যথায় আলটিমেটাম শেষ হলে সরকার পতনে এক দফার আন্দোলন শুরু হবে।”  সরকারই যে ইলিয়াস আলীকে গুম করেছে, তা ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে প্রমাণ হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, “এখন বলতে দ্বিধা নেই যে, এ ঘটনায় সরকার সরাসরি জড়িত।

Filed in: আজকের রাজধানী, ঢাকা, রাজনীতি
☼ Provided By  websbd.net  » System   Designed by HELAL .Information- E-mail :- helalinfo@gmail.com