পুরানো সংখ্যা খোঁজ করুন »
  • #টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন#রানার দুই আত্মীয় আটক#রানাকে গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশ#রাজশাহীর মার্কেটে ফাটল, বন্ধ ঘোষণা#
  • ► সংবাদদাতা নিয়োগ : গাজীপুর নিউজ ডটকম -এ দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ করা হচ্ছে। আগ্রহীরা যোগাযোগ করুণ।
0

ভালোবাসি গান নিয়ে স্বাগতা

গাজীপুর নিউজ ডটকম, ঢাকা (০১ মে) : স্বাগতা কেবল একজন অভিনেত্রীই নয়, একই সঙ্গে একজন কণ্ঠশিল্পী ও উপস্থাপিকা। নতুন একটি গানের অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। বড়ুয়া মনোজিত ধীমানের প্রযোজনায় ‘ভালোবাসি গান নিয়ে’-এর উপস্থাপনায় তাকে দেখা যাবে শিগগিরই।

অনুষ্ঠানটি উপস্থাপনা প্রসঙ্গে স্বাগতা বলেন, অনুষ্ঠানটির বিষয় আর আঙ্গিক আমার কাছে খুব ভালো লেগেছে বলেই এটি উপস্থাপনায় আগ্রহী হয়েছি। এতে আমাদের দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা সঙ্গীত প্রতিভাগুলোকে তুলে ধরা হবে। আমি নিজেও একজন কণ্ঠশিল্পী। অভিনেত্রী বা মডেল হিসেবে দেশে আমার যে পরিচিতি রয়েছে, কণ্ঠশিল্পী হিসেবে তা নেই। তারপরও আমি গান করতে ভালোবাসি। এটা আমার আত্মার খোরাক।

স্বাগতা আরো বললেন, আমরা যে মাধ্যমেই কাজ করি না কেন, পরিচিতি আর সাফল্যের জন্য একটি প্লাটফর্ম দরকার পড়ে। আমি যখন নতুন ছিলাম, তখন মিডিয়াতে কাজের বিষয়ে অনেকে নানাভাবে পরামর্শসহ বিভিন্ন উপায়ে আমাকে সহযোগিতা করেছেন। কারও সহযোগিতা না পেলে আমি হয়তো হারিয়ে যেতাম। আমি মনে করি, এই সঙ্গীতানুষ্ঠানটি নতুন শিল্পীদের জন্য একটি প্লাটফর্ম হিসেবে কাজ করবে। আমরা নবীন শিল্পীদের সহযোগিতা করতে চাই ‘ভালোবাসি গান‘ অনুষ্ঠানটির মধ্য দিয়ে।

অনুষ্ঠানটি উপস্থাপনায় স্বাগতাকে বেছে নেওয়া প্রসঙ্গে নির্মাতা বড়ুয়া মনোজিত ধীমন বলেন, স্বাগতা জনপ্রিয়তা পেয়েছে অভিনয়ের জন্য। পাশাপাশি তিনি গান করছেন সেই ছোটবেল থেকে। গানে আছে তার বেশ ভালো দখল। এ অনুষ্ঠানটি নবীন শিল্পীদের নিয়ে। নবীনদের স্বাগতা খুব সহজেই কমিউনিকেট করতে পারবে বলে আমার ধারণা। অনুষ্ঠানটি তৈরি করছি আমরা জি-টিভিতে প্রচারের জন্য।

Filed in: বিনোদন
☼ Provided By  websbd.net  » System   Designed by HELAL .Information- E-mail :- helalinfo@gmail.com