মনির হোসেন জীবন, উত্তরা (১২ মে) : টঙ্গীর মাছিমপুর এলাকার ত্রাস,অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী তুহিন ওরফে ফাটা তুহিন (২৫) কে পুলিশ শনিবার ভোর রাতে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর পুলিশ তুহিনকে ব্যাপক জিঞ্জাসাবাদ করে দুপুরে থানা থেকে গাজীপুর আদালতে পাঠিয়ে দিয়েছে।
পুলিশ জানায়, শনিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে অস্ত্রধারী সন্ত্রাসী তুহিন দলবল নিয়ে টঙ্গীর মধুমিতা ও মাছিমপুর এলাকায় ছিনতাই সহ অপরাধ মূলক কর্মকান্ড ঘটানোর জন্য পায়তারা চালাচ্ছিল। এ সময় গোপনে খবর পেয়ে টঙ্গী থানার এসআই মুস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স সহ তুহিনকে গ্রেফতার করতে পারলে ও তার সহযোগীরা দৌঁড়ে পালিয়ে যায়। তুহিনের পিতার নাম হেদায়েত উল্যাহ।
এসআই মুস্তাফিজুর রহমান জানান, তুহিনের বিরুদ্বে মধুমিতা এলাকায় বাংলা লিংক কোম্পানীর বিপুল পরিমান টাকা ডাকাতি,এলাকায় ছিনতাই ও অস্ত্রধারী সন্ত্রাসীসহ তার বিরুদ্বে ওয়ারেন্ট রয়েছে।

