পুরানো সংখ্যা খোঁজ করুন »
  • #টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন#রানার দুই আত্মীয় আটক#রানাকে গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশ#রাজশাহীর মার্কেটে ফাটল, বন্ধ ঘোষণা#
  • ► সংবাদদাতা নিয়োগ : গাজীপুর নিউজ ডটকম -এ দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ করা হচ্ছে। আগ্রহীরা যোগাযোগ করুণ।
0

নওগাঁ জেলা কারাগারে আব্দুল জলিল এমপি কর্তৃক দুটি টেলিভিশন প্রদান

আব্বাস আলী, নওগাঁ (১৬ মে) : নওগাঁ জেলা কারাগারে হাজতী ও কয়েদীদের বিনোদনের জন্য আব্দুল জলিল এমপি কর্তৃক তার নিজস্ব তহবিল থেকে দুটি রঙ্গিন টেলিভিশন প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল জলিল এমপির প্রতিনিধি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাভেদ জাহাঙ্গীর সোহেল টেলিভিশন দুটি জেলা প্রশাসক ও জেলা কারাগারের সভাপতি ড. মোছাম্মৎ নাজমানারা খানুম এর কার্যালয়ে তার নিকট হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে জেল সুপার আনোয়ার“জ্জামান, জেলার ফারুক আহমেদ উপস্থিত ছিলেন। টেলিভিশন দুটি দেয়ায় প্রায় দুটি ওয়ার্ডের প্রায় দুই শতাধিক আসামীর বিনোদনের ব্যবস্থা হয়েছে বলে জেলা কারাগার সুত্রে জানা গেছে।

# পত্নীলায় নদীতে ডুবে শিশুর মৃত্যু #

নওগাঁর পত্নীতলা উপজেলার আত্রাই নদীতে রোববার দুপুরে বাবার সঙ্গে গোসল করতে গিয়ে বিপ­ব (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত বিপ­ব নজিপুর পলিপাড়া মহল­ার বেলাল হোসেনের ছেলে। সে নজিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেনীতে পড়তো। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াই টার দিকে বিপ­ব তার বাবার সাথে শ্মশান ঘাট এলাকায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। ঘটনার পর প্রতিবেশীরা তাকে খুজে না পাওয়ায় স্থানীয় মৎস্যজীবিদের আনা হয়। জেলেরা বিকেল সাড়ে ৩ টার দিকে বিপ­বের লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় খবর দেওয়া হয়েছে বলে নিহতের বাবা জানিয়েছেন।

# নিয়ামতপুরে গর্ভবতীর ঝুলন্ত লাশ উদ্ধার #

নওগাঁর নিয়ামতপুর উপজেলা সদরের থানাপাড়া এলাকায় রোববার বিকেলে শয়ন ঘর থেকে সানজিদা খাতুন বুলবুলি (৩২) নামে এক গর্ভবতী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুলবুলি উপজেলার ধাওরিয়া গ্রামের কামরুজ্জামানের স্ত্রী। কামরুজ্জামান পার্শ্ববর্তী সাতমা উচ্চ বিদ্যালয়ের সহকারী (বিএসসি) শিক্ষক। তারা স্বামী-স্ত্রী নিয়ামতপুর উপজেলা সদরের থানাপাড়া এলাকায় জনৈক শহীদুলের একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন।

নিহত সানজিদার স্বামী জানান, সকাল ৯ টার দিকে একসাথে নাস্তা করে তিনি স্কুলে যান। বিকেল সাড়ে ৩ টার দিকে বাসায় ফিরে শোবার ঘরের দরজা বন্ধ পান। এ সময় ডাকা-ডাকি করে স্ত্রীর কোন সাড়া না পেলে, দরজা ভেঙ্গে ঘরের আড়ার সাথে গলায় দড়ি পেচানো বুলবুলির ঝুলন্ত লাশ দেখতে পান। প্রতিবেশীরা থানায় খবর দেন। তিনি আরও জানান, স্ত্রী বুলবুলি ৭ মাসের অন্ত:সত্বা ছিলেন।
নিয়ামতপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহাবুদ্দীন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা সাড়ে ৬ টায় লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি একটি রহস্যজনক মৃত্য। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Filed in: একনজরে সারাদেশ, রাজনীতি, রাজশাহী
☼ Provided By  websbd.net  » System   Designed by HELAL .Information- E-mail :- helalinfo@gmail.com