পুরানো সংখ্যা খোঁজ করুন »
  • #টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন#রানার দুই আত্মীয় আটক#রানাকে গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশ#রাজশাহীর মার্কেটে ফাটল, বন্ধ ঘোষণা#
  • ► সংবাদদাতা নিয়োগ : গাজীপুর নিউজ ডটকম -এ দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ করা হচ্ছে। আগ্রহীরা যোগাযোগ করুণ।
0

পাকিস্তানের সেনা চৌকিতে তালেবান হামলায় নিহত ২৩

গাজীপুর নিউজ ডটকম ডেস্ক, ইসলামাবাদ (২৫ জুন) :  পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আপার দির জেলায় একটি সেনা চৌকিতে তালেবান হামলায় আট সৈন্যসহ মোট ২৩ জন নিহত হয়েছে। এখনো পাকিস্তানের পাঁচ সেনা সদস্য নিখোঁজ রয়েছে বলেও খবর প্রকাশ করেছে এক্সপ্রেস ট্রিবিউন।

রোববার রাতে আফগান তালেবান জঙ্গিরা সীমান্ত পেরিয়ে এসে এই হামলা চালায় বলে জানিয়েছে দেশটির সেনা কর্মকর্তারা।

পাকিস্তানের সেনা কর্মকর্তারা জানান, রোববারের হামলায় সেনা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের সময় তারা ১৫ জঙ্গিকে মারতে সক্ষম হয়েছেন। এছাড়া এই হামলায় তাদের আট সৈন্যও নিহত হয়েছে বলে স্বীকার করেন তারা।

পাকিস্তানে থাকা তালেবানদের মুখপাত্র এহসানউল্লাহ এহসান একটি গণমাধ্যমকে জানায়, মূলত স্থানীয় তালেবানদের সাহায্য নিয়ে সংগঠিত হয়ে আফগান তালেবানরা এই হামলা চালায়। এছাড়া হামলার আগে পাকিস্তানের তালেবানরা আফগানদের তথ্য দিয়েও সহায়তা করে।

এ ব্যাপারে সরকারিভাবে এখনো কোনো কিছু জানানো হয়নি।

Filed in: অর্থনীতি
☼ Provided By  websbd.net  » System   Designed by HELAL .Information- E-mail :- helalinfo@gmail.com