পুরানো সংখ্যা খোঁজ করুন »
  • #টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন#রানার দুই আত্মীয় আটক#রানাকে গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশ#রাজশাহীর মার্কেটে ফাটল, বন্ধ ঘোষণা#
  • ► সংবাদদাতা নিয়োগ : গাজীপুর নিউজ ডটকম -এ দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ করা হচ্ছে। আগ্রহীরা যোগাযোগ করুণ।
0

নওগাঁয় জুয়ার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

আব্বাস আলী, নওগাঁ (৩০ জুন) : নওগাঁর ধামইরহাটে আনন্দ মেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ১ যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। প্রশাসন মেলা বন্ধ করে দিয়েছে।

জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বিহারীনগর টেকনিক্যাল কলেজে সামনে অনুষ্ঠিত আনন্দ মেলার জুয়া পট্টিতে (ডাব্বু পট্টি) ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডাব্বু পট্টিতে জুয়ার টাকার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে  প্রতিপক্ষের লোকজনের সাথে বাক বিতন্ডার এক পর্যায়ে হাবিবুর রহমান বাবু (২৩) কে ছুরিকাঘাত করে। বাবুর বুকে ও পিছন কোমরে ছূরিকাঘাত করলে ঘটনাস্থলে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। খবর পেয়ে টহলরত পুলিশের দল তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

একটি সূত্র জানান, হাবিবুর রহমান বাবুর পিতা উপজেলার চকমহেশ (বড় পুকুরিয়া) গ্রামের মোজাফ্ফর রহমানকে কয়েক বছর পূর্বে রাতে গাছের সাথে বেঁধে কে বা কারা মেরে ফেলে। ওই ঘটনার প্রেক্ষিতে আদালতে একটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে। এদিকে ধামইরহাট থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, পারিবারিক পর্যায়ে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনাটি সংঘটিত হতে পারে । জেলা প্রশাসনের অনুমোদনের প্রেক্ষিতে গত ১০ জুন থেকে ১৫ দিনের জন্য ধামইরহাট আনন্দ মেলা শুরু হয়। মেলা কমিটির আবেদনের প্রেক্ষিতে গত ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ৭ দিনের জন্য আবারও মেলার মেয়াদ বর্ধিত করা হয়। সার্কাস,যাত্রা, হাউজি চালনার কথা থাকলেও মেলা কমিটি বিভিন্ন সংস্থাকে ম্যানেজ করে বিভিন্ন প্রকার জুয়া চালিয়ে আসছিল। এর ফলে এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন মেলার জুয়া পট্টিতে গিয়ে সর্বশান্ত হয়ে পড়ছিল।

Filed in: একনজরে সারাদেশ, ক্রাইম নিউজ, জাতীয়, রাজশাহী
☼ Provided By  websbd.net  » System   Designed by HELAL .Information- E-mail :- helalinfo@gmail.com